প্রিন্ট এর তারিখঃ Nov 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 1, 2026 ইং
ফল পরিবর্তনের আশায় বোর্ড চ্যালেঞ্জে আবেদনের সুযোগ, শেষ সময় ৭ নভেম্বর

ফল পরিবর্তনের আশায় বোর্ড চ্যালেঞ্জে আবেদনের সুযোগ, শেষ সময় ৭ নভেম্বর
সুমন ঘোষ যশোর
প্রতি পত্রে ফি ১৫০ টাকা, অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে পুনর্নিরীক্ষণের আবেদন।
রোববার (১ নভেম্বর) থেকে শুরু হওয়া এ আবেদন চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করে ফল পুনর্নিরীক্ষণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। পাশাপাশি প্রত্যাশিত ফল না পাওয়ায় অনেক শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের সিদ্ধান্ত নিতে পারেন। এ পরিস্থিতিতে ফলাফল পুনরায় যাচাইয়ের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো।
আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। পরবর্তী ধাপে সচল মোবাইল নম্বর দিয়ে যেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করতে হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন